Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৪ ২২:২৬

ঢাকা: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পালন করে আসা ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে সরকার।

মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের সংলাপে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়ে ব্যাপক ঐক্যমত হয়। এ পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করল।

এর আগে সকালে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকেলে উপদেষ্টাদের বসার কথা রয়েছে। সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। সেখানেই বিষয়টি চূড়ান্ত হবে। তবে শোক দিবসকে কেন্দ্র করে যাতে কোনো সহিংসতা না হয় সেজন্য ১৫ আগস্ট মাঠে প্রচুর পুলিশ মোতায়েন থাকবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা সবধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ থাকবে, বিজিবি-র‍্যাব থাকবে। হয়তো সেনাবাহিনীও থাকবে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল ২০০৮ সাল থেকে।

সারাবাংলা/জেআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো