Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরাজের ঘূর্ণিজাদুতে দ্বিতীয় দিনটা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৪ ১৮:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। দ্বিতীয় দিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। প্রথম সেশনটা ভালো না কাটলেও পরের দুই সেশনে মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে দিনশেষে চালকের আসনে আছে বাংলাদেশ। মিরাজের ৫ উইকেটের সুবাদে প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। দিনশেষে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১০ রান।

দ্বিতীয় সেশনে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। চা বিরতির পর রিজওয়ান-সালমান জুটি বেশ সামলে নিয়েছিলেন। রিজওয়ান নিজের ইনিংস বড় করতে পারেননি। ২৯ রান করে নাহিদের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

বিজ্ঞাপন

খুররাম শাহজাদকে ফিরিয়েছেন মিরাজ, তিনি আউট হয়েছেন ১২ রানে। এক প্রান্ত আগলে রেখে বেশ মারমুখী হয়ে উঠেছিলেন সালমান। হাফ সেঞ্চুরিও পেয়েছেন তিনি।

তবে সালমানকে সঙ্গ দিতে পারেননি টেল এন্ডাররা। শেষ পর্যন্ত ৫৪ রানে তাসকিনের শিকার হন সালমান। আবরারকে ফিরিয়ে নিজের ৫ম উইকেট তুলে নেন মিরাজ। পাকিস্তানের মাটিতে এটি বাংলাদেশি স্পিনারদের মাঝে দ্বিতীয় সেরা বোলিং। শেষ পর্যন্ত পাকিস্তান গুটিয়ে যায় ২৭৪ রানে।

দিনের অন্তিম ভাগে মাত্র ২ ওভারের জন্য ক্রিজে নেমেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। সেখানে কোন  বিপদ হতে দেননি জাকির- সাদমান জুটি। কোন উইকেট না হারিয়ে ১০ রান তুলেছে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম