Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ২০:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: পাবনার সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক বৃদ্ধা

সোমবার (১২ মে) সকাল ১১টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামের ছিদ্দিক মীরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মারুফ পৌর সদরের শশদিয়া গ্রামের লিটন প্রামানিকের ছেলে। সে রাজমিস্ত্রি ছিলেন।

সকালে মারুফ ছিদ্দিক মীরের বাড়িতে রাজমিস্ত্রির কাজে গেলে বাড়ির বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে ঘরে প্রবেশ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। এ সময় গৃহকর্তা ছিদ্দিক মিরের স্ত্রী স্বপ্না খাতুন (৬২) আহত হন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর