Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে মমতাজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৬:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মিরপুরে হকার মো. সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন মমতাজের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মনিরুল ইসলাম। তবে রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে অংশ নেন সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলাসহ গুলি ছোড়েন আসামিরা। এ সময় সাগরের বুকে গুলি লেগে শরীরের পেছন দিক দিয়ে বেরিয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

বিজ্ঞাপন

এ ঘটনায় গত ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের মা মোসা. বিউটি আক্তার। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নামসহ ২৫০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মমতাজ বেগমের নাম এ মামলার ৪৯ নম্বরে রয়েছে। সোমবার (১২ মে) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/আরএম/এসআর