Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন আটক

লোকাল করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৬ ১৬:১৯ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬ ১৬:২০

আটক আনোয়ার হোসেন।

বেনাপোল: যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ১ নং ডিহি ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) পুলিশ জানায়, আনোয়ার হোসেনকে দুপুর দেড়টার সময় শার্শা থানাধীন টেংরালী গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটক আনোয়ার হোসেন শার্শা থানার টেংরালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর