Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে কাজের সুযোগ

সারাবাংলা ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬ ১২:১৪ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ ১২:১৫

ঢাকা: ১৩টি পদে ১৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে পল্লী উন্নয়ন অ্যাকাডেমি বগুড়া। আগ্রহী প্রার্থীদের শিক্ষক পদে আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর এবং কর্মকর্তা পদে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি: অনলাইন

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: বগুড়া

বয়স: ১ নভেম্বর ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন পল্লী উন্নয়ন একাডেমি। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞাপন

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৭ নং পদের জন্য ১১২ টাকা এবং ৮-১৩ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১ ডিসেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত ।

আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় বিস্তারিত জানতে পারবেন।

 

সারাবাংলা/এনএল 
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর