Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হেফাজত থেকে পালালো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ০২:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: নগরীতে ছাত্র-জনতার হাতে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা খালেদ খান র‌বিন পু‌লিশ হেফাজত থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় মেট্রোপ‌লিটন পু‌লিশের স্টিমার ঘাট পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক রেজা, এএসআই মাহাবুবসহ চার পু‌লিশ সদস‌্যকে ক্লোজড করা হয়েছে।

বুধবার (১৪ মে) ঘটনাটি ঘটে। এদিন রাতে বিষয়‌টি নিশ্চিত করেন বিএমপির পু‌লিশ কমিশনার শ‌ফিকুল ইসলাম। পালিয়ে যাওয়া খালেদ ব‌রিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপ‌তি।

বিএমপির পু‌লিশ কমিশনার জানান, নগরীর আমতলার মো‌ড় এলাকায় ছাত্র-জনতা খালেদ খান র‌বিনকে আটক ও মারধর করে পু‌লি‌শের কাছে সোপর্দ করে। আহত অবস্থায় পু‌লিশ তাকে চি‌কিৎসার জন‌্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবা‌চিম) হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখান থেকে রবিন কৌশলে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

কোতোয়া‌লি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘পুরো বিষয়‌টি খতিয়ে দেখা হচ্ছে।’

সারাবাংলা/পিটিএম