Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২০২৫-২০২৬ অর্থবছরের ওটিটি প্ল্যাটফর্মে বাড়তে পারে খরচ

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৯:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা নির্ধারণ করার পাশাপাশি ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এতে ওটিটি ব্যবহারকারীদের এই পরিষেবা ব্যয় বাড়ছে।

সোমবার (২ জুন) বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ওই সময়ে এ বিষয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা নির্ধারণ করার পাশাপাশি ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ফলে ওটিটি প্ল্যাটফর্মে নাটক ও সিনেমা দেখতে গুণতে হবে বাড়তি খরচ।

বিজ্ঞাপন

এর আগে, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের বাজেট টেলিভিশন ও বেতারের মাধ্যমে ঘোষণা করেছিলেন।

সারাবাংলা/এনএল/এনজে