Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে পুলিশের গাড়ির ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৯:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারীতে পুলিশের টহল গাড়ির ধাক্কায় আলিফ ইসলাম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের মিলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ উত্তরাশশী মিলবাজার এলাকার জাহাঙ্গীর ইসলামের ছেলে।

জানা যায়, নীলফামারী থানার একটি টহল গাড়ি পঞ্চপুকুর এলাকা থেকে জেলা শহরের দিকে যাওয়ার সময় মিলবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ছোট্ট আলিফকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশের গাড়িটির চালক অসচেতনভাবে গাড়ি চালাচ্ছিলেন। তাদের দাবি, ওই গাড়ির ধাক্কায় একই দিনে এলাকায় আরও কয়েকটি ছাগল ও মুরগি মারা গেছে।

এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ সারাবাংলাকে বলেন, “শিশুটি সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পায়। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

সারাবাংলা/ইআ