Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে ৭ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ২০:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: নাটোরের সিংড়ায় চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২ জুন) সকালে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন এবং সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে তিনটি গুদামে অবৈধ চায়না ও কারেন্ট জাল মজুদ রাখার প্রমাণ মেলে। এসব জাল মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ এবং জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত শোভন (২৭) কে পাঁচ হাজার টাকা এবং খালিদ (২৯) কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান শেষে বিকেলে সিংড়া কোর্ট মাঠে জব্দ করা সমস্ত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, আজ প্রায় ৭ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে মৎস্য আহরণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এনজে