Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রুদ্ধদ্বার স্টেডিয়ামে হামজাদের অনুশীলন

স্পোর্টস ডেস্ক
৩ জুন ২০২৫ ০৮:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে জোরেশোরেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। গতকাল সকালে ইংল্যান্ড থেকে উড়ে এসেছেন এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। দেশের মাটিতে পা রেখে হামজা বিকালেই যোগ দিয়েছেন অনুশীলনে।

দুই ম্যাচকে সামনে রেখে কয়েকদিন ধরেই অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ। এই অনুশীলনে সমর্থক তো বটেই, সাংবাদিকরাও উপস্থিত থাকতে পারছেন না। হামজার অনুশীলনে যোগ দেওয়ার দিনেও ছিল একই অবস্থা।

জাতীয় স্টেডিয়ামে ‘রুদ্ধদ্বার’ অনুশীলনে বন্ধ ছিল সাংবাদিকদের উপস্থিতি। সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত ছিলেন হামজা, জামালরা। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা।

বিজ্ঞাপন

গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজার। এবার দেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা।

আগামী ৪ মে দলের সঙ্গে যোগ দেবেন শমিত সোম। সেদিন দেশের মাটিতে পা রেখেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ভুটানের বিপক্ষে না নামলেও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেখা যাবে তাকে।

এশিয়ান কাপের বাছাইপর্বে গ্রুপ সিতে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং চার দলেরই পয়েন্ট ১। আগামী ১০ জুন বাংলাদেশের বিপক্ষে লড়বে সিঙ্গাপুর।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো