Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কসমেটিক্স ব্র্যান্ড মিস্টিন নিয়ে এলো নতুন ৬ ফেসিয়াল

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৯:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: থাইল্যান্ডের নম্বর ওয়ান কসমেটিক ব্র্যান্ড মিস্টিন বাংলাদেশে তার নতুন পন্যর যাত্রা করেছে। সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে যমুনা ফিউচার পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন পণ্যের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে মিস্টিনের একনি ফেসিয়াল সিরিজের ছয়টি অভিনব ভ্যারিয়েন্ট উন্মোচন করা হয়, যা উন্নত ফর্মুলেশনের মাধ্যমে বিভিন্ন স্কিনকেয়ার চাহিদা পূরণে তৈরি।

মঙ্গলবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে মিস্টিনের শীর্ষ কর্মকর্তা বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন বিভাগ (ডিআইটিপি)-এর প্রতিনিধি ও খ্যাতনামা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন, যারা মিস্টিনের এই মাইলস্টোন উদযাপনে অংশ নেন। এই অনুষ্ঠানের মাধ্যমে মিস্টিন বাংলাদেশের গ্রাহকদের জন্য উচ্চমানের ও সাশ্রয়ী বিউটি সলিউশন প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নতুন একনি ফেসিয়াল সিরিজের বৈচিত্র্যময় ভ্যারিয়েন্ট উপস্থাপন করা হয়, যা ত্বককে দাগ ও ব্রণমুক্ত রাখতে সহায়তা করে। থাইল্যান্ডের শীর্ষস্থানীয় কসমেটিক ব্র্যান্ড হিসেবে, মিস্টিন তার অত্যাধুনিক গবেষণা, ডার্মাটোলজিক্যালি টেস্টেড পণ্য ও সাশ্রয়ী মূল্যের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশে একনি ফেসিয়ালের লঞ্চ মিস্টিনের মিশনকে আরও শক্তিশালী করে– কার্যকর স্কিনকেয়ার সমাধানের মাধ্যমে গ্রাহকদের ক্ষমতায়ন করা।

মিস্টিনের ওভারসি বিজনেস ডিরেক্টর চালেরম্পল সুয়ানপ্রতিপ বলেন, বাংলাদেশে মিস্টিনের বিশেষজ্ঞতা নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের নতুন একনি ফেসিয়াল রেঞ্জ বাংলাদেশের ত্বকের ধরন অনুযায়ী বিশেষভাবে তৈরি, যা দৃশ্যমান ফলাফল নিশ্চিত করে। এই লঞ্চ দেশের সৌন্দর্য মানদণ্ড পুনর্নির্ধারণের যাত্রার শুধুমাত্র শুরু।

অনুষ্ঠানে ২০২৫ সালের জন্য মিসটিনের একক ডিস্ট্রিবিউটর হিসাবে সুপ্রিম সাপ্লাইজ এর নাম ঘোষণা করা হয়।

সারাবাংলা/ইএইচটি/এসআর