Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আসছে ‘জেলার ২’, ৩১ বছর পর আবার একসঙ্গে মিঠুন-রজনীকান্ত

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ অক্টোবর ২০২৬ ১৬:৫০

একজন বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’, অন্যজন দক্ষিণী ছবির ‘থালাইভা’। ভিন্ন ইন্ডাস্ট্রিতে নিজেদের সাম্রাজ্য তৈরি করলেও মিঠুন চক্রবর্তী এবং রজনীকান্তের বন্ধুত্ব বহু পুরনো। পর্দাতেও একসঙ্গে দেখা গিয়েছে তাদের। তবে সেই শেষবারের পর কেটে গিয়েছে প্রায় তিন দশক। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান। রজনীকান্তের ‘জেলার ২’-এ ফের একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।

উল্লেখ্য ১৯৮৯ সালে রমেশ সিপ্পির ‘ভ্রষ্টাচার’, ১৯৯৫ সালের বাংলা ছবি ‘ভাগ্যবিধাতা’র পর প্রায় ৩১ বছর ধরে একই ছবিতে দেখা যায়নি এই দুই তারকাকে। দু’জনেই নিজেদের কেরিয়ারে একের পর এক মাইলফলক তৈরি করেছেন। মিঠুন বাংলা, হিন্দি সহ একাধিক ভাষার ছবিতে নিজের জায়গা আরও শক্ত করেছেন। অন্যদিকে রজনীকান্ত হয়ে উঠেছেন ভারতীয় ছবির অন্যতম বড় সুপারস্টার। কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা থেকে গিয়েছে আগের মতোই।

বিজ্ঞাপন

এবার সেই সম্পর্কই ফের পর্দায়। নেলসন দিলীপকুমারের ‘জেলার ২’-তে রজনীকান্ত ফিরছেন টাইগার মুথুভেল পান্ডিয়ান হিসেবে। ২০২৩ সালের ‘জেলার’-এর বিপুল সাফল্যের পর স্বাভাবিকভাবেই দ্বিতীয় পর্ব নিয়ে প্রত্যাশা অনেক বেশি। সেই ছবির ক্যানভাসও এবার আরও বড়। আর তার মধ্যেই অন্যতম বড় আকর্ষণ মিঠুন চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, ‘জেলার ২’-এ মিঠুনের চরিত্র বেশ গুরুত্বপূর্ণ। যদিও ছবির গল্প এবং তার চরিত্র নিয়ে নির্মাতারা এখনও পুরোপুরি মুখ খোলেননি। তবে রজনীকান্ত এবং মিঠুনের পাশাপাশি রয়েছেন বিদ্যা বালান, এস জে সূর্য, সূরজ ভেঞ্জারামুডু, জাটিন সরনাসহ একাধিক অভিনেতা। এছাড়াও শিবরাজকুমার, রম্যা কৃষ্ণন, জ্যাকি শ্রফদের উপস্থিতি ছবির পরিসর আরও বাড়িয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর