Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধলাই নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৯:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় সাঁতরায়ে ধলাই নদী পার হতে গিয়ে নিখোঁজ যুবক এনামুল হকের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে এলাকাবাসী ও ময়মনসিংহ থেকে আসা ডুবুরি কর্মীরা মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগের দিন সোমবার বিকেলে নদীতে নিখোঁজ হয় এনামুল।

নিহত এনামুল হক মোজাফরপুর গ্রামের মো. বিল্লাল মিয়ার ছেলে।

জানা গেছে, মাঠে গরু চরানোর পর এনামুল ও তার বন্ধুরাসহ নদীতে সাঁতার কেটে পার হওয়ার চেষ্টা করে। এ সময় নদীর পানিতে তলিয়ে যায় এনামুল। বিকেলে স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ এনামুলের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, এলাকাবাসী, পুলিশ, ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল নিখোঁজ এনামুল হকের মরদেহ উদ্ধার করে।

সারাবাংলা/এসআর