Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আটক ৩ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ২০:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনা: ভারতে প্রবেশের পর আটক ৩ বাংলাদেশিকে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে বিজিবির কাছে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্তের কাছে এক জরুরি পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠিয়েছেন।

ভারত থেকে ফিরে আসা তিনজন হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিড়ালশাখ গ্রামের মো. সিরাজ উদ্দিন (৩১), শেরপুরের ডোবারচর গ্রামের সুমি আক্তার সিমা (২৫), পাবনার চটমোহরের মথুরাপুর বাজারের মোছা. মারুফা খাতুন (২৮)।

বিজিবি জানায়, সকালের দিকে বিজিবি-বিএসএফের মধ্যে জরুরি এক পতাকা বৈঠক হয়। তারপর বিএসএফ তিনজন বাংলাদেশিকে বিজিবির কাছেহস্তান্তর করেন।

বিজ্ঞাপন

বিজিবির ৩১/বি কোম্পানির নায়েব শাহ আলম জানান, দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়রি করে তাদেরকে অভিভাবকদের কাছে ফেরত পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর