Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এফবিসিসিআই’র নির্বাচন বোর্ড গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ২০:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ২০২৫-২০২৬ এবং ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ জুন) এফবিসিসিআই’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (২ জুন) বাণিজ্যমন্ত্রণালয়ের এক অফিস আদেশে এফবিসিসিআই’র নির্বাচন বোর্ড গঠন করা হয়।

এফবিসিসিআই‘র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) মো. আব্দুর রাজ্জাককে। বোর্ডের অপর দুই সদস্য হলেন যুগ্মসচিব (আইআইটি- ২ অধিশাখা) মুর্শেদা জামান এবং যুগ্মসচিব (ডব্লিওটিও- ৩ অধিশাখা) মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

অন্যদিকে, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খান। অন্য দুই সদস্য হলেন যুগ্মসচিব (প্রশাসন- ২ অধিশাখা) তানভীর আহমেদ এবং উপসচিব (রফতানি-৪ শাখা) ড. মো. রাজ্জাকুল ইসলাম।

সারাবাংলা/ইএইচটি/এইচআই