Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাথরবোঝাই ট্রাকে তল্লাশি, মাদকসহ চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১২:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: জেলার জলঢাকায় পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজাসহ এক চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ১২টার দিকে জলঢাকা থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটক চালক মতিয়ার রহমান (২৪) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিজ গুড্ডিমারী (আদর্শপাড়া) গ্রামের মোন্নাফ আলীর ছেলে। পেশায় তিনি একজন ট্রাকচালক।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালক মতিয়ার রহমানকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে গাঁজা সংগ্রহ করে বগুড়ায় নিয়ে বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য এক লাখ ১৪ হাজার টাকা। এ সময় মাদক বহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, আটক ট্রাক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা অন্যান্য মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সারাবংলা/এসডব্লিউ