Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদযাত্রা: সিরাজগঞ্জের মহাসড়কে রয়েছে গাড়ির চাপ, নেই যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১২:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে সময়ের সঙ্গে সঙ্গে কয়েকগুণ বেড়েছে যানবাহনের চাপ। এর মধ্যে ঈদযাত্রার শেষ মুহুর্তে এসে বেড়েছে খোলা ট্রাক-পিকআপ এবং মোটরসাইকেলে চলাচল করা মানুষের সংখ্যা। তবে যানবাহনের প্রচুর চাপ থাকায় হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় থেমে থেমে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে কড্ডা মোড়, মুলিবাড়ি চেকপোষ্ট, নলকা, হাটিকুমরুল গোল-চত্ত্বরসহ যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ঘুরে যানজটের দেখা মেলেনি। অনেকে যাত্রীবাহী যানের পাশাপাশি ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করেও যাত্রা করেছেন। সিরাজগঞ্জ মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন উত্তরের ও দক্ষিণের যাত্রীরা। তবে যানবাহনের প্রচুর চাপ থাকায় হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় রয়েছে ধীরগতি।
মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির প্রচুর চাপ বেড়েছে। তবে কোথাও কোনো যানজট নেই।

হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে এমন প্রশ্নে তিনি জানান, হাটিকুমরুল এলাকায় স্বাভাবিকভাবেই যানবাহনগুলো চলাচল করছে কোনো ধীরগতি বা যানজট নেই।

সারাবাংলা/এসডব্লিউ