Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে বিস্ফোরকসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১৬:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিস্ফোরকসহ রিমন মল্লিক (২৮) ও মো. মুন্না মীর শাওন (৩০) নামে দুই যুবককে আটক করেছে।

বৃহস্পতিবার (৫ মে) দুপুর দেড়টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ কাজী হুমায়ুন রশিদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান গণমাধ্যমকে। এর আগে ভোরে উপজেলার মাকহাটি বাজারস্থ আলম মল্লিকের হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০টি ককটেল, রেজিস্ট্রেশন বিহীন একটি সুজুকি মোটরসাইকেল, লাল-কালো রঙের একটি হেলমেট একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

সারাবাংলা/এসআর