Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালমনিরহাট কালীগঞ্জে স্ত্রীর কাচির আঘাতে স্বামীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১৫:৩৯

মরদেহ। প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরাণিয়া (সদরপাড়া) গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীর কাচির আঘাতে দুলু মিয়া (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার (৪ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত দুলু মিয়া হাজরাণিয়া (সদরপাড়া) গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় স্ত্রী মনি বেগমকে মোবাইলে কারো সঙ্গে কথা বলতে দেখেন এবং ফোনের নম্বর সম্পর্কে জানতে চাইলে স্ত্রী নম্বরটি ডিলিট করে দেন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। এই কথাকাটাকাটির এক পর্যায়ে দুলু মিয়া খাটের ওপর পড়ে গেলে স্ত্রী মনি বেগম ঘরের ভেতরে রাখা সেলাই মেশিনের পাশ থেকে একটি কাচি নিয়ে তার স্বামীর বাম কাঁধের নিচে ও বুকের সংযোগস্থলে আঘাত করেন। এতে দুলু মিয়া মারাত্মকভাবে রক্তাক্ত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ভোর ৫টার দিকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে শঠিবাড়ি এলাকায় সকালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সেলিম মালিকের সঙ্গে ফোনে কথা বললে তিনি বলেন, ‘ওই এলাকায় একজনকে খুন করা হয়েছে আমি শুনেছি তবে কার হাতে কে খুন হয়েছে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তার পরে বলতে পারব কিভাবে তিনি খুন হয়েছেন। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

সারাবাংলা/এমপি