Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় লিচু বাগান থেকে নারীর ঝুলন্ত মরদেহে উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১৫:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথুলী এলাকার একটি লিচু বাগান থেকে জাহানারা খাতুন (৫২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টার দিকে চাটমোহর থানা পুলিশ লিচু বাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত জাহানার খাতুন উথুলী মধ্যপাড়া গ্রামের ফজলুর রহমানের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায় গতকাল বুধবার ( ৪ জুন) সন্ধ্যার পর থেকে নিখোঁজ হয়। পরের দিন লিচুবাগানের পাশে একটি ক্ষেতে ঘাস কাটতে এসে এক কৃষক ঝুলন্ত অবস্থায় জাহানারা খাতুনকে দেখতে পায়। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহানারার ঝুলন্ত মরদেহ নামায়।

বিজ্ঞাপন

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

সারাবাংলা/এমপি