Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১৬:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে নগরীর চান্দগাঁও থানার বাকলিয়া রাহাত্তারপুল মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটেছে। বলে পুলিশ জানায়।

নিহত মো. মোরশেদ (৪২) নগরীর পশ্চিম বাকলিয়া কে বি আমান আলী রোডের বাসিন্দা। তারা সেখানকার স্থায়ী বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক বিষয় নিয়ে মোরশেদ ও তার বড় ভাই জসীমের মধ্যে ঝগড়া হয়েছিল। এর একপর্যায়ে জসীম উত্তেজিত হয়ে মোরশেদকে ছুরিকাঘাত করে। পরিবারের লোকজন আহত মোরশেদকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

পরিদর্শক তানভীর জানান, ঘটনার পর জসীম পালিয়ে গেছে। পুলিশ লাশ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

সারাবাংলা/আরডি/এমপি