Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারের সীমান্তের শীর্ষ ডাকাত শাহীনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১৬:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের শীর্ষ ডাকাত শাহীনুর রহমান ওরফে শাহীনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টার দিকে সেনাবাহিনী অভিযান চালিয়ে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাইচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আটকের সময় ডাকাত শাহীন তার শ্বশুড় শাকের মেস্বারের বাড়িতে অবস্থান করছিলেন। শাহীন কক্সবাজারের রামুর গর্জনিয়া ৬ নম্বর ওয়ার্ডের মাঝিরঘাট গ্রামের হাজী ইসলামের ছেলে। তার আটকের খবরে স্বস্থি ফিরে এসেছে পুরো এলাকায়।

প্রশাসন ও স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, সীমান্ত জনপদের এক আতঙ্কের নাম ডাকাত শাহীন। তার বাহিনীর ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। তার বাহিনী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের রামু উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। মিয়ানমার থেকে গরু ও মাদক পাচার থেকে শুরু করে খুন, ডাকাতি, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়াসহ তার অপকর্মের শেষ নেই।

বিজ্ঞাপন

র‌্যাব ১৫ এর অধিনায়ক (সহকারী পুলিশ সুপার) আ. ম. ফারুক জানান, গত ২৫ মে শাহীনের আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। ওই অভিযানে মাদক, অস্ত্র, জালটা, ওয়াকি টকি উদ্ধার হলেও কৌশলে সটকে পড়ে ডাকাত শাহীন। তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে।

কক্সবাজারের রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান জানান, ডাকাত শাহীনের বিরুদ্ধে দুই ডজন মামলা রয়েছে। যার মধ্যে ৯টি ডাকাতি, ডাকাতি প্রস্তুতি ও ছিনতাই, চারটি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলা, দুটি মাদক মামলা ও বাকিগুলো বিভিন্ন থানায় জিডি হিসেবে রয়েছে।’

সারাবাংলা/এমপি