Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালমনিরহাটে স্ত্রীর কাঁচির আঘাতে স্বামীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১৭:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের হাজরাণিয়া সদরপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীর কাঁচির আঘাতে স্বামী দুলু মিয়ার (৩২) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দুলু মিয়া সদরপাড়া গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে। তিনি একজন দিনমজুর ছিলেন।

স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় স্ত্রী মনি বেগমকে মোবাইলে কথা বলতে দেখে স্বামী দুদু মিয়া জানতে চেয়েছেন কার সঙ্গে কথা হয়েছে। তাৎক্ষণিক স্ত্রী মোবাইল থেকে নম্বরটি ডিলিট করে দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুলু মিয়া পড়ে গেলে স্ত্রী কাঁচি দিয়ে বুকে আঘাত করেন। এতে দুলু মিয়া গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ‍চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, একজন খুন হয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর