Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ০৯:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ধীরগতিতে চলছে যানবাহন। উত্তরবঙ্গমুখী সড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা। মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৬ জুন) ভোর সকাল থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

যাত্রী ও বাস চালক জানায়, বুধবার রাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। আর রাতে সড়কের বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ থাকে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হয়ে পড়ে। রেকার দিয়ে গাড়ি সরিয়ে নিতে সময় লাগার কারণে যানযট লেগে যায়।এ ছাড়া সদর উপজেলার ঘারিন্দা অংশে সকালে একটি মালবাহী ট্রাক উলটে গিয়ে মহাসড়কে পড়ে যায়, এসময় তিনজন আহত হয়।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, মহাসড়কে একাধিক বাস বিকল হয়। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। যানজট নিরসনে সেনাবাহিনী-পুলিশ কাজ করছে যাছে।

সারাবাংলা/এমপি