Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়ুদূষণের শীর্ষে সান্তিয়াগো, বৃষ্টিতে ঢাকার পরিস্থিতি কী?

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১০:১৩

ছবি: সারবাংলা

ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। সম্প্রতি শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। তবে বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাসে দূষণ বাড়ছে।

শুক্রবার (৬ জুন) সকাল ৮টা ৩ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১০৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১৪তম অবস্থানে রয়েছে ঢাকা। এটি অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একই সময়ে ১৭৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার শহর যার স্কোর ১৬৯। তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি কুয়েত স্কোর ১৬৭ আর চতুর্থ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট, স্কোর ১৫২ এবং পঞ্চম অবস্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর স্কোর ১৪৮।

বিজ্ঞাপন

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

সারাবাংলা/এফএন/এমপি