Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের আগের দিনও গাড়ির চাপ সিরাজগঞ্জ মহাসড়কে, নেই যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৩:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। এর মধ্যে ঈদযাত্রার শেষ মুহুর্তে এসে বেড়েছে খোলা ট্রাক-পিকআপ এবং মোটরসাইকেলে চলাচল করা মানুষের সংখ্যা। তবে গতকালের চেয়ে আজকে সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কম রয়েছে। যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ।

শুক্রবার (৬ জুন) দুপুর ১২টায় কড্ডা মোড়, মুলিবাড়ি চেকপোষ্ট, নলকা, হাটিকুমরুল গোল-চত্ত্বরসহ যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ঘুরে যানজটের দেখা মেলেনি। অনেকে যাত্রীবাহী যানের পাশাপাশি ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করেও যাত্রা করেছেন।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ঈদের আগ মুহূর্তেও সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির প্রচুর চাপ রয়েছে কিন্তু গতকালের চেয়ে আজকে কিছুটা কমেছে। তবে কোথাও কোনো যানজট না থাকায় স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ।

সারাবাংলা/এমপি