Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে সচেষ্ট রয়েছে সরকার: উপদেষ্টা আসিফ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৩:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কোরবানির ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পরিদর্শনকালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। পরিদর্শন শেষে এজাজ জানান, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে ভোর থেকেই রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে।

বিজ্ঞাপন

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে বেশি ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। বেশি ভাড়া আদায়ের জন্য লাবিবা ক্লাসিক পরিবহণ কাউন্টারে অভিযান পরিচালনা করে সড়ক পরিবহণ আইনের ৮০ ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএনসিসির প্রধান নির্বাহী মুহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ