Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ী-গুলিস্তান রুটে বিআরটিসি বাস উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৩:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ী থেকে ভায়া পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকার গুলিস্তান পর্যন্ত ঈদ স্পেশাল বিআরটিসি (এসি)বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(৬জুন) সকালে শ্রীপুর বাস স্ট্যান্ডের এ বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার কামরুল ইসলাম বক্তব্য দেন। এছাড়া ডিবিসি ও বাংলাদেশ প্রতিদিনের রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাসসহ অনেকেই বক্তব্য দেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে বিআরটিসির চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা বলেন, ‘রাজবাড়ীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে গুলিস্তান পর্যন্ত বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়া। আমরা রাজবাড়ীবাসীর সেই আকাঙ্ক্ষা পূরণ করতে যাচ্ছি। বিআরটিসির প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান।’

তিনি বলেন, ‘আমরা রাজবাড়ীতে বিআরটিসির একটি ডিপো স্থাপন করবো। এ ব্যাপারে রাজবাড়ী জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে।’ তিনি ডিপোর করার জন্য জায়গার ব্যবস্থা করে দিলে বিআরটিসি’র ডিপোর কাজ শুরু করা যাবে বলে তিনি আশা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপপরিচালক (স্থানীয় সরকার) মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজবাড়ীর নতুন বাজার (মুরগীর ফার্ম) থেকে নিয়মিত সকাল সাড়ে ৬টায় ছেড়ে বিআরটিসি বাস (এসি) পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকার গুলিস্তান পর্যন্ত চলাচল করবে।

সারাবাংলা/এসডব্লিউ