Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় বাইপাস সড়কে ৩০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৪:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টের সামনে থেকে ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টার দিকে চালানো অভিযানে আনুমানিক ২৫ থেকে ৩০টি ককটেল উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

র‍্যাব-৬ সাতক্ষীরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিহাদ গণমাধ্যমকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি, শহরের বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টের সামনে বোমা সাদৃশ্য বস্তু পড়ে আছে। পরে সেনাবাহিনী, পুলিশ এবং আমাদের একটি টিম ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজির পর আনুমানিক ২৫ থেকে ৩০টি ককটেল উদ্ধার করে।’

বিজ্ঞাপন

স্থানীয় একজন বলেন, ‘যৌথবাহিনী আসার পর আমরা জানতে পারি। পরে একটি ব্যাগ থেকে সাদৃশ্য বোমা উদ্ধার করা হয়। এতে স্বাভাবিকভাবেই আতঙ্ক তো হওয়ার মতোই।’

তবে উপস্থিত সাংবাদিকরা জানান, রাত ১০ টায় ১৫ মিনিটের দিকে কোন ধরনের বিশেষ সরঞ্জাম বা নিরাপত্তামূলক ব্যবস্থা ব্যবহার না করেই বোমা সদৃশ বস্তু সরিয়ে নেওয়ায় বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। প্রথমে ভিডিও করতে দেওয়া হলেও, ককটেলগুলো বালতিতে তোলার সময় সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বলা হয়।

সারাবাংলা/এমপি