Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে গরুর দুই বেপারী, ২৫ লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৪:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে গরুর দুই ব্যাপারীকে অজ্ঞান করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গরুর দুই ব্যাপারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁওয়ের তিব্বত নাবিস্কো এলাকায় এই ঘটনা ঘটে।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া গরুর দুই ব্যাপারী হলেন- মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)। এদের মধ্যে হাসানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও আনোয়ারকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরগাওয়াইয়া এলাকা থেকে মো. হাসান ও আনোয়ার হোসেন ২৮টি গরু নিয়ে গত বুধবার তিব্বত মোড়ের হাটে আসেন। বৃহস্পতিবার রাতেই তাদের ২৭টি গরু বিক্রি হয়ে গেছে। গরু বিক্রির ২৫ লাখ টাকা আনোয়ার ও হাসানের কাছেই ছিল। রাত সাড়ে ১২টার দিকে তারা দুজন হাট থেকে বের হয়ে খাবারের হোটেলের সন্ধানে গেলে অনেক সময় ধরে তাদের খোঁজ না থাকায় খোঁজাখুজি শুরু করেন সঙ্গীরা। পরে সড়কের পাশে তাঁদের দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, আহত হাসানকে ঢামেকের মেডিসিন বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেক ব্যাপারীকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জেনেছি।

সারাবাংলা/এমএইচ/এমপি