Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের দিনেও দেশের আকাশে বৃষ্টির শঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৫:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ঈদের দিনে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিতে পারে মেঘের আনাগোনা, কোথাও কোথাও নামবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে থাকবে বজ্রপাত ও দমকা হাওয়া। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রাও।

শুক্রবার (৬ জুন) আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদরা বলছেন, দেশের কোথাও কোথাও ঈদের জামাতের সময় হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা কম। দুপুরের পর কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে।

অন্যদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ