Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে নিজ গন্তব্যে আজও ছুটছে দক্ষিণবঙ্গবাসী

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৫:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জ: ঈদ যাত্রায় দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে আজও নিজ গন্তব্যে ছুটছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। পদ্মা সেতুর কল্যাণে এই পথে এবারের ঈদ যাত্রাও বিড়ম্বনাহীন ও নির্বিঘ্ন।

শুক্রবার (৬ জুন) ভোর থেকে ওই এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের অধিক চাপ অব্যাহত রয়েছে।

যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনগুলোকে টোল পরিশোধ করতে কিছুটা সময় অপেক্ষা করতে দেখা গেছে। মাওয়া প্রান্তের টোল প্লাজায় কিছুটা বিলম্ব হলেও টোল প্রদান করে নির্বিঘ্নে যানবাহনগুলো পদ্মা সেতু পাড়ি দিচ্ছে।

বিজ্ঞাপন

দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে। মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে নিজ গন্তব্যে ছুটছে দক্ষিণবঙ্গের মানুষ।

সারাবাংলা/এসডব্লিউ