Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোংলায় ২ হাজার কেজি নিষিদ্ধ জাল ও পলিথিন জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৬:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও পলিথিন জব্দ করা হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুরে নৌবাহিনী, কোস্টগার্ড, পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসন যৌথ এ অভিযান চালায়।

অভিযান চালিয়ে পৌর শহরের মোসার্স হাসান স্টোর ও তার দুইটি গোডাউনে তল্লাশি চালিয়ে দুই হাজার কেজি পলিথিন ও জাল জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ জাল ও পলিথিন সংরক্ষণের দায়ে মোসার্স হাসান স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসেন বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও পরিবেশ দূষণরোধে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল ও পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এ যৌথ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর