Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে বাস ও ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৬:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতিতে বাস ও ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ জুন) বেলা ১১টায় টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নাগবাড়ি এলাকায় বাসে এবং সকালে একই উপজেলা এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ি এলাকায় ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

বাস থেকে পড়ে নিহত হওয়া যুবক রানা ইসলাম (২৩) পাবনা জেলার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গ্রামের মোতালেব ছেলে। পুলিশ খবর পেয়ে কালিহাতি সড়কের ধল্লাই এলাকার রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ছাদে করে মানুষ বাড়ি ফিরছিল। ট্রেনটি দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত ট্রেনের ছাদ থেকে এক ব্যক্তি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। তবে এই ঘটনায় ট্রেন থামেনি। রেল পুলিশ দীর্ঘ সময় পার হলেও মরদেহের খোঁজ নেয়নি। নিহত ওই ব্যক্তির নাম ঠিকানা এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, বাসটি সখিপুর হয়ে কালিহাতি দিয়ে পাবনা যেতে চেয়েছিল। পথিমধ্যে, তার শরীর খারাপ হওয়ায় বাসের ছাদে বসলে সেখান থেকে পড়ে গিয়ে মারা যায় তিনি।

সারাবাংলা/এসডব্লিউ