Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়মনসিংহ সীমান্তে পুশইন ও চামড়া পাচার রোধে বিজিবির সতর্কতা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৭:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: ময়মনসিংহে সীমান্তে পুশইন এবং কুরবানির চামড়া ভারতে পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান।

শুক্রবার (৬ জুন) সকালে নগরীর ৩৯ বিজিবির মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আয়েজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ৩৯ বিজিবির বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা ঘটেছে। সীমান্তে পুশইন ঠেকাতে ও চোরাচালানীর মাধ্যমে কোরবানির কাঁচা চামড়া যাতে সীমান্ত দিয়ে ভারতে না যেতে পারে সেজন্য সীমান্তের অধিবাসীদের নিয়ে জনসচেতনতা তৈরিসহ নানা উদ্যোগ নিয়েছে বিজিবি।

একইভাবে ঈদের পর কুরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে, সেজন্যও সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

এছাড়াও সীমান্তে সব ধরনের পাচার রোধে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির কর্মকর্তারা।

সারাবাংলা/এসডব্লিউ