Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ২০:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (৬ জুন) বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার বেতকাপা ইউনিয়নের খামাড় নড়াইল গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), ওয়াদুদ মিয়ার ছেলে ইউনুছ (২০) ও নছুর উদ্দিনের ছেলে রিকশাচালক গণি মিয়া (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-গাইবান্ধাগামী ঋতু পরিবহণের একটি যাত্রীবাহী বাস দোকান ঘর এলাকার ইটভাটার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে পলাশবাড়ীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশাচালক ও দুইযাত্রী ঘটনাস্থলে নিহত হন। এসময় আহত হন রিকশার আরও দুই যাত্রী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিজ্ঞাপন

থানা অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুইজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/এসআর