Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের নামাজ শেষে দেশের মঙ্গলে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৫ ১০:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে দেশের মঙ্গলে সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৭ জুন) হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানে সামনের কাতারে নামাজ আদায় করেন তিনি। খুতবার পর অংশ নেন মোনাজাতে। পরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এগিয়ে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিন উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা।

এরপর প্রধান উপদেষ্টা সবাইকে ঈদ মোবারক জানান। সালাম দিয়ে তিনি বলেন, ‘সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এ পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।’

বিজ্ঞাপন

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়েছে সকাল সাড়ে ৭টায়। বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক নামাজের পর খুতবা ও মোনাজাত পরিচালনা করেন।

প্রধান জামাতে অংশ নেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কূটনীতিক, বিচারপতি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সারাবাংলা/এমএইচ/এমপি