Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালমনিরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৫ ১৪:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৭ জুন) সকালে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের দৈয়ারটারী মেম্বার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে ঈদের নামাজের আগ মূহুর্তে ফাকা শ্বশুর বাড়ীতে স্ত্রী এ্যামি আক্তারকে ছুরিকাঘাত করে হত্যা করে স্বামী হাসিবুল ইসলাম।

হাসিবুল স্থানীয় মোজাফফর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন হাফেজ। তাদের একটি ৬-৭ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, বিয়ের প্রায় দুই বছর ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ও মনোমালিন্য চলছিল। ধারণা করা হচ্ছে, হাসিবুল পরিকল্পিতভাবে ঈদের দিন নামাজের আগ মুহুর্তে শ্বশুর বাড়ি ফাঁকা পেয়ে স্ত্রীকে হত্যা করে এবং পরে কৌশলে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। মূল আসামি হাসিবুলকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সারাবাংলা/এমপি