Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিধিনিষেধ দিয়ে শুরু মেট্রোরেল চলাচল

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ১২:২২

মেট্রোরেল। ছবি: সারাবাংলা

ঢাকা: পবিত্র ঈদুল আজহার দিন একদিন বন্ধ থাকার পর আবার মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।

জানা গেছে, প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলাচল করছে। আগামীকাল সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে। তবে এই চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম জানিয়েছেন, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন করা যাবে না। মেট্রো স্টেশনের প্রতিটি গেটে যাত্রীদের যথাযথভাবে তল্লাশি করা হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, কোনো যাত্রীর কাছে কাঁচা বা রান্না করা মাংস পাওয়া গেলে তাৎক্ষণিক তার মেট্রো স্টেশনে প্রবেশ আটকে দেওয়া হবে। মেট্রোরেলের নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ