Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে যুবকের মৃত্যু


৮ জুন ২০২৫ ১৪:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের মীরসরাই উপজেলায় আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) গভীর রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

মৃত জয়নাল আবেদীন (৩৫) খাগড়াছড়ি জেলার দীঘিনালা গ্রামের বাসিন্দা ছিলেন।

বারইয়ারহাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন সারাবাংলাকে জানান, রাত ৩টা ৫ মিনিটের দিকে কয়েকটি দোকান ও সংলগ্ন কলোনিতে আগুন লাগার সংবাদ পৌঁছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে। খবর পেয়ে বারইয়ারহাট স্টেশন থেকে ফায়ার কর্মীরা গিয়ে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বিজ্ঞাপন

‘বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগেছিল। সেখানে একটি দোকান ও টিনের ঘরের একটা কলোনির কয়েকটা কক্ষ আংশিক পুড়ে গেছে। আগুন নেভানোর পর একটি কক্ষ থেকে আমরা মৃত অবস্থায় একজনকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।’

মৃত জয়নালের বিষয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, জয়নাল বারইয়ারহাট পৌরসভা এলাকায় রিকশা চালাতেন। আবার দিনমজুরের কাজও করতেন।

‘কলোনির একটি কক্ষে ব্যাচেলর হিসেবে ভাড়ায় থাকতেন। আগুন লাগার পর সম্ভবত ঘুমে থাকায় বুঝতে না পেরে বের হতে পারেননি। ধোঁয়ায় দমবন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’