Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোমবার ৪দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ১৪:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চারদিনের সফরে সোমবার (৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময়ে মর্যাদাপূর্ণ ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ডে’ ভূষিত করা হবে তাকে। প্রধান উপদেষ্টার এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত হবে এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এই সফরে অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। এর বাইরেও বিভিন্ন কর্মসূচি রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়েও উদ্যোগী হবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি জানান, যুক্তরাজ্য সফরের সময় পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে চেষ্টা করবেন প্রধান উপদেষ্টা।

সারাবাংলা/জিএস/এমপি