Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতকানিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ২০:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে।

শনিবার (৭ জুন) রাতে উপজেলার এঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত দিদারুল আলমের (৫৫) বাড়ি এঁওচিয়া ইউনিয়নে।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জানান, বাড়ির সামনে দিদারুলকে কয়েকজন মিলে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারধরের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘দিদারুলের সঙ্গে এলাকার কিছু লোকের পূর্ব বিরোধ ছিল। শনিবার রাতে এ বিরোধের জেরে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর তাকে মারধর করা হয়।’

বিজ্ঞাপন

‘এটা প্রাথমিক তথ্য। আমরা অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে।’

হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার চার জনসহ ১১ জনের বিরুদ্ধে নিহতের ভাই মামলা করেছেন বলে জানান পুলিশ পরিদর্শক সুদীপ্ত রেজা।

সারাবাংলা/আরডি/আরএস