Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৫ ২০:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে একই বংশের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়ালো। নিহতরা হলেন- আজিজুল চৌধুরী (৪০) ও মুরসালিন চৌধুরী (৩০) ।

শনিবার (৭ জুন) সন্ধ্যায় চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আজিজুল চৌধুরী সিংগাতি গ্রামের মোশারেফ চৌধুরীর ছেলে ও মুরসালিন চৌধুরী একই গ্রামের এরশাদ চৌধুরী ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরী বংশের কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এ নিয়ে এদিন সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে কাবুল চৌধুরীর ভাতিজা আজিজুল চৌধুরী নিহত হন এবং একই গ্রুপের মোরসালিন চৌধুরী শনিবার গভীর রাতে গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এসময় উভায় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকা জনক বলে জানান গেছে।

বিজ্ঞাপন

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তাদের মধ্যে প্রায় ৫০ বছর ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে সংঘর্ষে ২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

সারাবাংলা/এসআর