Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দূষিত শহরের তালিকায় ৪র্থ স্থানে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১০:২০

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে রাজধানী ঢাকা। আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১০ গুণ বেশি রয়েছে।

সোমবার (০৯ জুন) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১২৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা।

এই মাত্রার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আজ সকালেও ঢাকার মাদানি সরণির বেজ এজওয়াটার ভবন সংলগ্ন এলাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এর পরের অবস্থানে রয়েছে কল্যাণপুর, মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা, মিরপুর-৬ এর শিয়ালবাড়ি সরকারি অফিসার্স কোয়ার্টার, গুলশান লেক পার্ক, তেজগাঁওয়ের শান্তা ফোরাম এলাকা এবং পীরেরবাগ রেললাইনসংলগ্ন অঞ্চল। এসব এলাকার বায়ুমান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

বিজ্ঞাপন

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

সারাবাংলা/এফএন/এমপি