Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদে ঘুরতে গিয়ে বাসচাপায় মাদরাসার ছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১২:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: জেলার ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসার ছাত্র নিহত ও তার আরও দুই বন্ধু আহত হয়েছে।

রোববার (৮ জুন) বিকেল ৫টার সময় ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রিয়ান (১৬) মাদারীপুর জেলার ডাসা এলাকার হায়দার আলীর ছেলে। সে একটি কওমি মাদরাসার নবম শ্রেণীর ছাত্র ছিল।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে এবং হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ঢাকা থেকে বরিশালগামী আইকন পরিবহনের একটি বাস এবং মাদারীপুর থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে ভাঙ্গায় ঘুরতে আসছিল। পথিমধ্যে, ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় মাদরাসার ছাত্র নিহত হয় ও তার আরও দুই বন্ধু আহত হয়। এক বন্ধুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় বাস জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ