ঢাকা: শেষ হয়েছে পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত।
মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তওয়াফ শেষে মিনায় ফিরছেন হাজিরা। ফেরার পথে অনেকে পথ হারিয়ে আশ্রয় নেন মক্কায় হজ মিশনে।
জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দেয় এবং ৪৬২ জনকে আাইন লঙ্ঘন করায় গ্রেফতার করে।
এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে গত ২৯ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয়েছিলো। যা শেষ হয় ৩১ মে।
মঙ্গলবার থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু
স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১২:৪৯
৯ জুন ২০২৫ ১২:৪৯
সারাবাংলা/এনএল/এমপি