Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সীমান্তে পর্যটকদের নিরাপত্তায় বিজিবির বিশেষ টহল জোরদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৫:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষ্যে সুনামগঞ্জের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ জুন) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তসংলগ্ন পর্যটন স্পট যাদুকাটা নদী, বারেকটিলা, নীলাদ্রি লেক এবং টাঙ্গুয়ার হাওরে বিজিবিকে বিশেষ টহল দিতে দেখা গেছে।

এসময় বিজিবি পর্যটকদের সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করার জন্য নির্দেশনা প্রদান করে। একইসঙ্গে, সীমান্ত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন ঠেকাতেও বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

বিজ্ঞাপন

বিজিবি লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, ঈদের ছুটিতে সীমান্ত পর্যটকরা যেন নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারেন, সেজন্য বিজিবি তৎপর রয়েছে। এছাড়া, এই সময়ে যেকোনো অবৈধ চোরাচালান ও পুশইন রোধে বিজিবির বাড়তি টহল অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসআর