Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দর্শনার্থীদের ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: দর্শনার্থীদের ভীড়ে মুখর দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের তৃতীয় দিনে সকাল থেকেই পার্কে দেখা গেছে সব বয়সী মানুষের ভিড়। নতুন রাইড সংযোজনের পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রাজধানী ঢাকার অদূরে নরসিংদীর পাঁচদোনার চৈতাবতে অবস্থিত ‘ড্রিম হলিডে পার্ক’। আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কটিতে বর্ণিল সাজে রয়েছে ঈদের আমেজ।

সোমবার (৯ জুন) ঈদের তৃতীয় দিনে সকাল থেকেই নানা বয়সী বিনোদনপ্রেমী দর্শনার্থীদের লক্ষ্য করা গেছে দেশের অন্যতম আন্তর্জাতিক মানের এই পার্কটিতে। প্রতিটি ঈদেই পার্কটিতে থাকে নতুন আকর্ষণ। নতুন নতুন সব রাইডের সংযোজন। এ বছরও এর ব্যতিক্রম হয়নি।

বিজ্ঞাপন

“ড্রিম রিভার ক্যাব” রাইডটি এবারে নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু। রাইডটি প্রাচীন যুগে মানুষের জীবন যাত্রা, প্রচীন জীব-জন্তুসহ আদিবাসীদের জীবনধারার নানা ছবি দিয়ে সাজানো হয়েছে। এছাড়া ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিডবোট ও ভূতের রাজ্যসহ ২৫টিরও বেশি রাইডে চড়ে উচ্ছাসিত সব বয়সী দর্শনার্থীরা।

ওয়াটার বোট।

রাইডে চড়ে উচ্ছাসিত সব বয়সী দর্শনার্থীরা।

দর্শনার্থীরা ৩৫০ টাকার বিনিময়ে পার্কে প্রবেশ করছেন। এছাড়াও রাইডপ্রতি গুণতে হচ্ছে ৭০ টাকা থেকে শুরু করে ৪৫০ টাকা। অন্যদিকে, ঈদ উপলক্ষে প্যাকেজগুলোতে রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। দেশের বিভিন্ন প্রান্তসহ দেশের বাইরের বিনোদনপ্রেমীরাও ছুটে আসেন এই পার্কটির সব রাইড উপভোগ করতে। দেশ- বিদেশ থেকে আগত দর্শনার্থীরা বেছে নিচ্ছেন পছন্দ অনুযায়ী নান্দনিক সব রাইডগুলো।

দোল খেয়ে ঈদ আনন্দে মেতে উঠেছেন দর্শনার্থীরা।

চট্রগ্রাম থেকে আসা এক দর্শনার্থী বলেন, ‘বাংলাদেশে প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা সবচেয়ে সুন্দর পার্ক এই ‘ড্রিম হলিডে পার্ক’। পার্কে এতো সুন্দর পরিবেশ আমি আর কোথাও দেখিনি। এছাড়া এখানকার রাইডগুলো খুবই সুন্দর এবং মানসম্পন্ন। আমি আগে একবার এসেছিলাম। ঈদের লম্বা ছুটিতে বন্ধুদের নিয়ে আবার চলে আসলাম।’

খাগড়াছড়ি থেকে আসা আরেক দর্শনার্থী বলেন, ‘এই প্রথমবার এসেছি, অসাধারণ। এতো সুন্দর মনোরম পরিবেশ জাস্ট ওয়াও। বেশ কয়েকটা রাইড চড়েছি। খুবই সুন্দর এবং ভালো মানের। পরিবার নিয়ে ভালো একটি সময় কাটানোর স্থান এই ‘ড্রিম হলিডে পার্ক’। এবার বন্ধুদেরে সঙ্গে এসেছি আগামীতে পরিবার নিয়ে আসার চিন্তা করছি।’

সকাল থেকেই নানা বয়সী বিনোদনপ্রেমী দর্শনার্থীদের লক্ষ্য করা গেছে।

ড্রিম হলিডে পার্কের ম্যানেজিং ডিরেক্টর প্রবীর কুমার সাহা জানিয়েছেন, আন্তর্জাতিক মানের এই পার্ক প্রতি বছরই দর্শনার্থীদের জন্য ঢেলে সাজানো হয়। এবারও ব্যতিক্রম নয়। নতুন রাইডের পাশাপাশি বাকি সব রাইডকে সাজানো হয়েছে আধুনিক ডিজাইনে। আইন শৃঙ্খলার পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এইখানে দেশি-বিদেশি বহু সংখ্যক পর্যটকের আগমন ঘটে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে ড্রীম হলিডে পার্ক। এতিম ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিনা টিকিটে ভ্রমণের সুবিধা।

ড্রিম হলিডে পার্ক, নরসিংদী।

সারাবাংলা/এসডব্লিউ