Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১২:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৩ জুন লন্ডনে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ জুন) রাতে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাক্ষাতের বিষয়ে আগ্রহ প্রকাশের পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে সর্বসম্মতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত হয়। জানা গেছে, সাক্ষাৎটি আগামী ১৩ জুন হতে পারে।

সারাবাংলা/এফএন/এনজে